আজকে দেখাব কিভাবে ইউটিউব এর ভিডিও থেকে মাত্র 30 সেকেন্ডে অথবা 1 ক্লিকে ভিডিও এর কথাগুলা টেক্সট আকারে অথবা লেখা আকারে বের করে আনবেন। যারা আমার আগের পোস্টগুলো মিস করেছেন তারা চাইলে আমার আগের করা পোষ্টগুলোও একবার ঘুরে দেখতে পারেন,
Full Post টা পড়বেন তাহলে সবকিছু সহজেই বুঝতে পারবেন। আপনাদের সুবিধার জন্য ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়েছে।
তাহলে চলুন শুরু করা যাক,
রেজিস্ট্রেশন করার সময়সীমা আর মাত্র 4 ঘন্টা বাকি আজই লাস্ট ডেট । আজ রাত 12 টা পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।
প্রয়োজনীয়তা:
- Mobile or Laptop or PC
- Internet
- Any Browser (মোবাইল থেকে গুগল ক্রোম ইউজ করতে পারেন)
এখন,
# প্রথমে আপনি যে ভিডিওর কথাগুলো টেক্সট বা লেখা আকারে বের করতে চাচ্ছেন ইউটিউব থেকে ভিডিওটির লিংক কপি করুন । এক্ষেত্রে ওই ভিডিওর ক্লোজ ক্যাপশন বা সাবটাইটেল অন থাকতে হবে তাহলে টেক্সট বের করতে পারবেন । এখানে ভিডিওর কথা গুলো ইংরেজিতে, আপনি এই মেথড ফলো করে যেকোনো ভাষায় কথাগুলো ডাউনলোড করতে পারবেন ।
1. তারপর স্ক্রিনশটে দেখানো এই ওয়েবসাইট এ প্রবেশ করুন।
2. এখানে আপনি যে লিঙ্কটা কপি করে এনেছেন সেটা এই বক্সে পেস্ট করে ডাউনলোড এ ক্লিক করুন ।
3. তারপর কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফাইল রেডি হয়ে যাবে ।
5. আপনি যে ভাষায় লেখা গুলো ডাউনলোড করতে চাচ্ছেন সে ভাষার পাশে থেকে টেক্সট ফাইল টি ডাউনলোড করুন এখানে 110+ ভাষায় আপনি ভিডিওর কথাগুলো টেক্সট আকারে বের করতে পারবেন ।
6.আপনি এখান থেকে বাংলা, ইংরেজি, হিন্দি, আরবি, স্পেনিশ, চাইনিজ যে কোন ভাষায় লেখা গুলো বের করতে পারবেন। আমি হিন্দি ভাষায় লেখা গুলো বের করে দেখালাম।এর জন্য টেক্সট এ ক্লিক করে ডাউনলোড করে নিলাম এবং প্রমাণ হিসেবে একটি ওপেন করে দেখালাম।
এভাবে আপনি যেকোনো ভাষায় ভিডিওর কথাগুলো ডাউনলোড করে নিতে পারবেন।
নোটঃ আরো বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে পারেন এবং কোন সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি হেল্প করার চেষ্টা করব।
কোন কিছুর প্রয়োজন হলে বা কোন কিছু জানার থাকলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে বলতে পারেন আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার Help Desk.










0 Comments