আসসালামু আলাইকুম,
কেমন আছেন জিজ্ঞাসা করলাম না কারণ ট্রিকবিডির সাথে থাকলেই তো ভালো থাকবেন তো এখন কাজের কথায় আসা যাক ।
এই পোস্টে আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার 3g বা 4g এর ইন্টারনেট স্পিড চেক করবেন সহজে । তো পোস্টটি শুরু করা যাক । এটি আপনি অ্যান্ড্রয়েড আইফোন অথবা পিসিতে করতে পারেন আমি সবগুলোই ধাপে ধাপে দেখিয়ে দেব । এখানে আরেকটা বিষয় বলে রাখি যে আপনি যদি এভারেজে আপনার ইন্টারনেট স্পিড জানতে চান তাহলে আপনাকে ঘনঘন কয়েকবার চেক করে ইন্টারনেট স্পিড দেখতে হবে তো এখন পোস্টে যাওয়া যাক ।
আপনার ফোনটি অ্যান্ড্রয়েড হলে প্লে স্টোরে যাবেন আর যদি আইফোন হয় তাহলে অ্যাপেল অ্যাপ স্টোরে যাবেন ।
সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন fast speed test.
সার্চ করলে এই রেজাল্ট আসবে অ্যাপটি ইন্সটল করে নিবেন ।
এরপর ওপেন হলে এরকম কাউন্ট হওয়া শুরু করবে ।
এখানে আমার ইন্টারনেট স্পিড দেখতে পাচ্ছেন । এখানে আপনি নিচেই পাবেন show more info সেখানে ক্লিক করবেন ।
ক্লিক করলেই আরো অনেক ইনফো দেখতে পাবেন । এবার যাওয়া যাক পিসি বা আপনি যদি অ্যাপ ছাড়া দেখতে চান তাহলে কিভাবে দেখবেন । আমি চলে গেলাম গুগল ক্রোমে আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন ।
সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন fast.com
লিখলে অ্যাপের মতোই কাজ করবে আবার বলে রাখি আপনাকে এখানে ঘনঘন আপনার ইন্টারনেট স্পিড চেক করতে হবে তাহলেই আপনি আপনার এভারেজ স্পিড পেয়ে যাবেন ।









0 Comments