পোস্ট শুরু করার আগে বলে রাখি, এই পোষ্ট টি শুধুমাত্র নতুনদের জন্যে। অতএব, আপনি যদি এইচটিএমএল সম্পর্কে আগে থেকেই জেনে থাকেন, তাহলে এই পোষ্ট আপনার জন্যে নয়।
সহজে বলতে গেলে ওয়েবসাইটের structure. আপনি একটা ওয়েবসাইটে যা কিছু দেখে থাকেন তা মূলত এইচটিএমএল দিয়েই তৈরী করা হয়। আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী হয়ে থাকেন বা ওয়েব ডিজাইন শিখতে চান তাহলে আপনার জন্যে এইচটিএমএল শিখা বাধ্যতামূলক। অর্থাৎ, এইচটিএমএল আপনাকে শিখতে হবেই হবে।
আর এখন চলতেছে এইচটিএমএল এর ভার্সন 5. যাতে এমন সব tag রয়েছে যা আপনার চোখ কে কপালে উঠতে বাধ্য করবে।
এখন আসি এইচটিএমএল শিখা নিয়ে। এইচটিএমএল মূলত অনেক গুলো ট্যাগের সমষ্টি। আপনি যদি এইচটিএমএল এরtag গুলো ভালোভাবে জানেন, তাহলে আপনার এইচটিএমএল শিখা সম্পন্ন হয়ে যাবে।
what i need to learn htnl
এইচটিএমএল শিখতে প্রথমত আপনার প্রয়োজন প্রবল ইচ্ছা শক্তি এবং অধ্যবসায়। কারণ, ইচ্ছা না থাকলে আপনি শিখতে পারবেন না। আর অধ্যবসায়ী না হলে আপনাকে হতাশা গ্রাস করে নিবে। এর কারন হলো, আপনি যখন কোড লিখবেন তখন আপনার শতশত ভূল হতে পারে। ঐসময় আপনি যদি ভেঙ্গে পড়েন তাহলে আর শেখা হয়ে উঠবে না। অতএব, আপনাকে অবশ্যই প্রবল ইচ্ছা শক্তির অধিকারী হতে হবে এবং সাথে অধ্যবসায়ী ও।
How to learn html
আপনি বিভিন্ন ভাবে এইচটিএমএল শিখতে পারেন। আপনি এখন খুব সহজেই YouTube থেকে এইচটিএমএল শিখতে পারবেন। সত্যি কথা বলতে বর্তমানে এমন কোন ভিডিও নেই যেগুলো আপনি ইউটিউবে পাবেন না। তার পাশাপাশি রয়েছে গুগল। যেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় কোড গুলো জেনে নিতে পারবেন এবং সুবিধা ভোগ করতে পারবেন।
এছাড়াও রয়েছে বিভিন্ন ওয়েবসাইট যেগুলো থেকে আপনি কোর্স করে ওয়েব ডিজাইন সম্পর্কে সবকিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। বিভিন্ন ওয়েবসাইটে ফ্রিতে কোর্স করানো হয়, আপনার ইচ্ছানুযায়ী আপনি সেগুলো দেখেও এইচটিএমএল শিখতে সক্ষম হবেন।
এছাড়াও, ওয়েব ডিজাইন রিলেটেড ফেসবুকে অনেকগুলো গ্রুপ আছে যেগুলোতে আপনি যুক্ত থাকতে পারেন এবং আপনার যেকোন প্রশ্ন গ্রুপে পোস্ট করে আপনি আপনার প্রশ্নের সমাধান পেতে পারেন খুব সহজে।
যদিও আমি সব সময় একটা কথা বলে থাকি, আমাদের কোন কিছু শেখার ক্ষেত্রে সবথেকে বড় প্রতিবন্ধকতা হিসেবে এখন কাজ করে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া। কিন্তু আপনি যদি এই সোশ্যাল মিডিয়াকে জ্ঞান অর্জনের বা জ্ঞান বিতরণের মাধ্যমে হিসেবে ব্যবহার করেন তাহলে আপনি ভাল ফল পাবেন। কারন ফেসবুক বা যে কোন সোশ্যাল মিডিয়াই জ্ঞান অর্জন এবং জ্ঞান বিতরণের ক্ষেত্রে দারুণভাবে কার্যককরী। তবে, হিতের বিপরীত হলে কিন্তু মহাবিপদ।
helpful source
আপনি w3schools থেকে একদম শূণ্য থেকে এডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন। এখানে সবকিছু ধারাবাহিকভাবে উল্লেখ করা আছে। এছাড়াও, sololean ও খুব কার্যকরী। আপনি চাইলে আমাদের মাতৃভাষায় ও শিখতে পারেন এইচটিএমএল।
free support for beginer
উপরের টিপসগুলো ফলো করলে আপনারা খুব সহজেই এইচটিএমএল শিখতে পারবেন। এছাড়াও আপনাকে সাহায্য করার জন্য আছে ইউটিউব এবং গুগল। তার পরেও যারা জানেন না কিভাবে শুরু করবেন,কোথা থেকে শুরু করবেন এবং একেবারেই যারা নতুন তাদের জন্যে রয়েছে একটি what’s app group. যেখানে আমি নিজে হাতে কলমে ধরে ধরে শিখানোর চেষ্টা করে থাকি। আবার ও বলছি, গ্রুপটা মূলত একেবারে যারা নতুন আছেন তাদের জন্য। গ্রুপে প্রথমত এইচটিএমএল এবং পরে সিএসএস শেখানো হবে। ইনশাআল্লাহ্। অতএব, আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।
আবারো বলছি গ্রুপটা শুধুমাত্র তাদের জন্য যারা একেবারেই নতুন অর্থাৎ কিভাবে শুরু করবেন তাও জানেন না। আপনি যদি যুক্ত হতে ইচ্ছুক হন তাহলে দ্রুত গ্রুপে এড হয়ে যান । তা না হলে পরে আর এড হতে পারবেন না। মেম্বার এড সিস্টেম অফ করে দেওয়া হবে।


0 Comments