স্ট্রিমারদের জন্য নতুন দুটি মাইক্রোফোন এনেছে রেজার। দুটোই রেজারের সাইরেন মডেলের নতুন সংস্করণ। এর একটি সাইরেন ভি২ প্রো, আর অন্যটি সাইরেন ভি২এক্স। মাইক্রোফোন দুটো ‘প্লাগ অ্যান্ড প্লে’, ব্যবহারের আগে ডিভাইসের সঙ্গে শুধু সংযুক্ত করে নিতে হবে ব্যবহারকারীদের।
এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, মাইক দুটিতে দেখা মিলবে ‘হাই পাস ফিল্টার’-এর। এটি অনাকাঙ্ক্ষিত নিম্ন তরঙ্গ কমাতে সহায়তা করবে। এ ছাড়াও এতে দেখা মিলবে ‘অ্যানালগ গেইন লিমিটার’ এর। ওই অপশনের সাহায্যে সহজেই কণ্ঠ বিকৃতি সামাল দিতে পারবেন ব্যবহারকারীরা। মাইক্রোফোন ব্যবহারে বাড়তি আর কোনো ঝামেলাও পোহাতে হবে না।
দুটো মাইকেই হেডফোন জ্যাকের পাশাপাশি রয়েছে গেইন ডায়াল ও মিউট বাটন। তবে, ভি২ প্রো মডেলটিতে বাড়তি হিসেবে মিলবে ‘ভলিউম ডায়াল’। রেজারের দাবি, মাইক দুটো ‘মিক্সিং’ ও ‘সাউন্ড প্রোফাইলের’ জন্য পুরোপুরি ‘কাস্টো্মাইজ’ করে নেওয়া যাবে।
রেজার জানিয়েছে, ২০ হার্টজ তরঙ্গ প্রতিক্রিয়ায় পুরো অডিও পরিসীমাই তুলে আনতে পারবে ভি২ প্রো। অন্যদিকে, ভি২ এক্স আসলে ২০১৭ সালে বাজারে আসা সfইরেন এক্স এর নতুন সংস্করণ। এটি ২৫এমএম কনডেন্সার মাইক যা ‘সুপারক্যারডিয়েড প্যাটার্নে’ অডিও ধারণ করবে।
The post স্ট্রিমারদের জন্য নতুন মাইক্রোফোন আনলো রেজার appeared first on Techzoom.TV.

0 Comments