শাওমি মোবাইলের রেডমির নতুন কয়েকটি ফোন চলতি মাসে লঞ্চ করা হবে। তার মধ্যে রেডমি নোট ১১ প্রো প্লাস মোবাইলটি অন্যতম। আজকে আমরা আলোচনা করব এই মোবাইলটি নিয়ে। এটি একটি মিড বাজেটের ফোন হতে চলেছে এবং এর সাথে দেওয়া হয়েছে অত্যাধুনিক প্রসেসরসহ নানাবিধ সুবিধা। চলতি মাসেই লঞ্চ করা হচ্ছে এই ফোনটির। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।
চলুন আলোচনা করা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়েঃ
রেডমি নোট ১১ প্রো প্লাস মোবাইলটির ডিসপ্লে দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ১২০ হার্জ এর রিফ্রেশ রেট এবং নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে গরিলা গ্লাস ৫। এছাড়া এই ফোনটির পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৩৯৫। রেডমি নোট ১১ প্রো প্লাস মোবাইলটির আয়তন দেওয়া হয়েছে ৮.৩ মিলিমিটার এবং এর ওজন দেওয়া হয়েছে মাত্র ২০৭ গ্রাম।
এবার আলোচনা করা যাক এই মোবাইলটির ক্যামেরা সেকশন নিয়েঃ
উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ১০৮ মেগাপিক্সেল এর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ও অপরটি হবে ২ মেগাপিক্সেল এর একটি টেলিফটো ম্যাক্রো সেন্সর। সাথে থাকছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এই ফোনটির সাথে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে ১৬ মেগাপিক্সেলের। উক্ত ক্যামেরা গুলোর সাথে দেওয়া হয়েছে এইচ ডি আর, প্যানোরামা, পোরট্রেইট এবং ই আই এস এর সুবিধা। উভয় ক্যামেরাগুলোতে ১০৮০ পি ৩০/৬০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে। এই মোবাইলটির ক্যামেরা সেকশনটি আমার কাছে খুব ভাল লেগেছে।
এবার আলোচনা করা যাক এই মোবাইলটির হার্ডওয়্যার নিয়েঃ
রেডমি নোট ১১ প্রো প্লাস মোবাইলটির চিপসেট দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ৫জি অক্টাকোর প্রসেসর। এবং জি পি ইউ থাকবে মালি- জি ৬৮ এম সি ৪। প্রসেসরটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে এর ফলে গেমিং এর জন্য খুব সুবিধা মিলবে এই প্রসেসরটিতে। উক্ত ফোনটিতে দেওয়া হবে ৬/৮ জিবি র্যাম ও ১২৮/২৫৬ জিবি এর ফোন স্টোরেজ। এই মোবাইলটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ভার্সন ১১। এছাড়া এই ফোনে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। রেডমি নোট ১১ প্রো প্লাস তে দেওয়া হবে ৪,৫০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। ব্যাটারিটির ব্যাকআপ দিবে দুর্দান্ত। এছাড়া ব্যাটারিটির সাথে দেওয়া হবে ১২০ ওয়াটের ফাস্ট চার্জ। উক্ত ফোনটির সাথে আরো দেওয়া হবে ওয়াইফাই ৮০২.১১, ব্লুটুথ ৫.২, ইউ এস বি টাইপ সি ২.০ পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলকসহ নানাবিধ সুবিধা। ৫ জি বিশিষ্ট ফোন হতে চলেছে এই ফোনটি। এই মোবাইলটির ফিচার আমার কাছে খুব ভাল লেগেছে।
এবার আলোচনা করা যাক এই মোবাইলটির মূল্য নিয়েঃ
রেডমি নোট ১১ প্রো প্লাস মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ২৫,১৩৮ টাকা। মূল্য অনুযায়ী ফোনটির ফিচার বেশ ভাল দেওয়া হয়েছে।
The post ১০৮ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সরে আসছে রেডমি নোট১১ প্রো প্লাস appeared first on Techzoom.TV.

0 Comments