১০০ জনকে নিয়োগ দেবে দারাজ বাংলাদেশ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে কাস্টোমার সার্ভিস এজেন্ট পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

কাস্টোমার সার্ভিস এজেন্ট (আইবি/ওভি)।

পদসংখ্যা

মোট ১০০ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সদ্য স্নাতক পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। প্রার্থীর কম্পিউটার ও মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা প্রয়োজন। ২০ থেকে অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। চাপের মধ্যে কাজের মানসিকতা থাকতে হবে।

কর্মস্থল

ঢাকা।

বেতন

১৪,০০০ – ১৫,০০০/-টাকা।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৪ অক্টোবর, ২০২১।

সূত্র : বিডিজবস

The post ১০০ জনকে নিয়োগ দেবে দারাজ বাংলাদেশ appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments