জাঁকালো আয়োজনে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কন্যা জেনিফার গেটস বিয়ে সেরেছেন। দুই ধর্মীয় রীতিতে মিশরীয় প্রেমিক নায়েল নাসেরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন জেনিফার।
শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সীমিত পরিসরে মুসলিম রীতিতে জেনিফার ও নায়েলের বিয়ে সম্পন্ন হয়। খবর ডেইলি মেইল, দ্য ইন্ডিপেনডেন্টের।

নিউইয়র্কে ওয়েচেস্টারে গেটসদের ১৪২ একরের পারিবারিক অ্যাস্টেটে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৩শ অতিথি অংশ নেন। বিয়েতে জেনিফার ভেরা ওয়াংয়ের ডিজাইন করা ঐতিহ্যবাহী গাউন পরেছিলেন। মেয়ের বিয়ের অনুষ্ঠানে বিল ও মেলিন্ডা গেটসকে একসঙ্গে দেখা গেছে। গত আগস্টে বিয়ে বিচ্ছেদের পর জেনিফারের বিয়েতেই প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছে বিশ্বের আলোচিত ওই দম্পতিকে।

এর আগে, ২০১৮ সালে স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার কিছুদিন পরই ১৬ মিলিয়ন ডলারের ওই খামার বাড়ি বাবা-মার কাছ থেকে উপহার পান জেনিফার। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জেনিফার গেটসের সঙ্গে পরিচয় হয় নায়েল নাসেরের। দুইজনেরই ছিল ঘোড়দৌড়ের প্রতি ভীষণ আগ্রহ। এই আগ্রহের কারণেই তারা আরও কাছাকাছি আসেন।

The post মুসলিম রীতিতে বিয়ে সারলেন বিল গেটসকন্যা! appeared first on Techzoom.TV.

0 Comments