চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি রিয়েলমি তাদের নতুন স্মার্টফোন রিয়েলমি সি২৫ ওয়াই দেশের বাজারে নিয়ে এসেছে। আমাদের যদি প্রশ্ন করা হয় বর্তমান স্মার্টফোন বাজারে রিয়েলমি মোবাইল ব্রান্ডের কোন সিরিজ সবচেয়ে জনপ্রিয়, তখন উত্তর হবে রিয়েলমি সি সিরিজ। সি সিরিজে রিয়েলমি ব্রান্ডের প্রতিটি ফোনই বাজারে ব্যাপক সারা ফেলতে সক্ষম হয়েছে। বাজারে আসার আগেই Realme C25Y ফোনের বেশকিছু স্পেসিফিকেশন আমাদের নজরে এসেছে।
Realme C25Y ফোনের স্পেসিফিকেশনঃ
★ ফোনটিতে ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে।
★ প্রসেসর হিসেবে থাকছে ইউনিসক ৬১০ প্রসেসর।
★ পেছনের ক্যামেরা সেটাপ ৫০+২+২ মেগাপিক্সেল। সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল।
★ সিকিউরিটি হিসেবে থাকছে রেয়ার মাউন্টেইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ পাওয়ার সেকশনে ৫০০০ এমএইচ ব্যাটারির সাথে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার থাকবে।
★ মাইক্রো ইউএসবি পোর্টের সাপোর্ট পাবেন।
রিয়েলমি সি২৫ ওয়াই ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) আইপিএস এলসিডি। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ, স্ক্রিন টু বডি রেশিও ৮৮.৭ শতাংশ, ব্রাইটনেস ৪২০ নিটস। এই ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর ইউনিসক টি৬১০ প্রসেসর। রিয়েলমি সি২৫ ওয়াই ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।
অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে আছে অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০ কাস্টম স্কিন। ফটোগ্রাফির জন্য Realme C25Y ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Realme C25Y ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার উপলব্ধ। কানেক্টিভিটি অপশনের মধ্যে এতে আছে ডুয়েল সিম, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো ইউএসবি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক।
৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ এ ফোনটি কিনতে পারবেন মাত্র ১৩,৯৯০ টাকায়।
The post শক্তিশালী ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ এলো রিয়েলমি সি২৫ ওয়াই appeared first on Techzoom.TV.

0 Comments