মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারের জন্য ডেটাভিত্তিক প্যাকেজের সংখ্যা কমিয়ে ফেলতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ডেটাভিত্তিক প্যাকেজের সংখ্যা সর্বোচ্চ ৪০টি করতে যাচ্ছে তারা। এছাড়াও এখন চার মেয়াদের প্যাকেজ রয়েছে। তবে নতুন করে দুই মেয়াদের প্যাকেজ করা হচ্ছে। পাশাপাশি সীমাহীন মেয়াদের (আনলিমিটেড) প্যাকেজটি থাকছে।
চলতি বছরের মে মাসে মোবাইল ডেটার প্যাকেজ নির্ধারণ করে দেওয়ার একটি খসড়া পরিকল্পনা করার কথা জানায় বিটিআরসি। এর জন্য তারা অনলাইনে একটি জরিপ করে গত মে মাসে তার ফলাফল তুলে ধরে। সেই জরিপের ফলাফলে বিটিআরসি জানিয়েছিল, বেশি সংখ্যক গ্রাহক ইন্টারনেট প্যাকেজের সংখ্যা ৪০ থেকে ৫০টির মধ্যে রাখার মত দিয়েছেন। বেশির ভাগ গ্রাহক চান, ইন্টারনেট প্যাকেজের মেয়াদ হওয়া উচিত তিনটি- ৭ দিন, ৩০ দিন ও নির্দিষ্ট মেয়াদহীন (আনলিমিটেড)।
নতুন নির্দেশিকায় প্যাকেজ সংখ্যা সর্বোচ্চ ৪০ এবং মেয়াদ ৭, ৩০ দিন এবং আনলিমিটেড করা হচ্ছে।
বিটিআরসির সূত্র জানিয়েছে, অপারেটরদের অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা নিজেদের পছন্দমতো প্যাকেজ বানিয়ে নিতে পারবে। যা এই ৪০টির বাইরে হবে।
বিটিআরসি রোববার (৩ সেপ্টেম্বর) মোবাইল ডেটার প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা প্রণয়ন চূড়ান্ত করেছে। নতুন এই নির্দেশিকা সম্পর্কে মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। এটি আগামী ১৫ অক্টোবর থেকে এটি কার্যকর হবে। এর আগে আগামী ১৭ সেপ্টেম্বর বিটিআরসি আনুষ্ঠানিকভাবে নির্দেশিকা সম্পর্কে সবাইকে জানাবে।
The post ৭ দিন মেয়াদের নিচে থাকবে না কোনো ইন্টারনেট প্যাকেজ appeared first on Techzoom.TV.

0 Comments