চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অনর নতুন ফোন নিয়ে বাজারে ফিরল। ফোনটির মডেল অনর ৯০ জি। এই ফোনে থাকছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা।
২০২০ সালে ব্যবসা গুটিয়েছিল অনর। তিনবছর পর ফের কামব্যাক করছে এই কোম্পানি।
নতুন ফোন ৯০ জি মডেলের মূল আকর্ষণ হতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। এই ফোনে ১.৫কে রেজুলেউশনের একটি ডিসপ্লে থাকতে পারে। এই ফোন পরিচালিত হতে পারে অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে।
ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর থাকতে পারে।
The post ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন নিয়ে বাজারে ফিরল অনর appeared first on Techzoom.TV.

0 Comments