আইএমইআই পরিবর্তন করে চুরি হওয়া মোবাইল বিক্রি চক্রের সদস্য গ্রেফতার

চুরি হওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে তা নতুন দামে বাজারজাতকারী একটি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)– সাইবার শাখা।

 

রোববার (২৫ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ডিবি (সাইবার উত্তর) ডিসি হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।

ডিবি জানায়, মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার পর চক্রটি শক্তিশালী সফটওয়্যার ও অ্যাপ ব্যবহার করে মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে। এতে চুরি হওয়া মোবাইল শনাক্ত ও উদ্ধার করা কঠিন হয়ে পড়ে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীতেই এ ধরনের ৮ থেকে ১০টি সক্রিয় চক্র রয়েছে। গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন মোবাইল মার্কেটে এসব চক্রের সঙ্গে জড়িত একাধিক দোকান ও দোকান মালিকের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে আইএমইআই পরিবর্তনের সফটওয়্যার, বিভিন্ন সরঞ্জাম এবং দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

ডিবি জানায়, এ ধরনের অপরাধে জড়িত অন্যান্য চক্র ও সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে মহানগর গোয়েন্দা পুলিশ তাদের অভিযান অব্যাহত রেখেছে।

The post আইএমইআই পরিবর্তন করে চুরি হওয়া মোবাইল বিক্রি চক্রের সদস্য গ্রেফতার appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments