১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা

১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ নিষিদ্ধ করার পরিকল্পনা করছে স্পেন সরকার। একই সঙ্গে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোয় ব্যবহারকারীর বয়স যাচাইয়ের ব্যবস্থা চালু করতে হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। খবর রয়টার্স।

নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে নেয়া একাধিক পদক্ষেপ ঘোষণা করতে গিয়ে আজ মঙ্গলবার তিনি এ কথা বলেন।

সানচেজের নেতৃত্বাধীন বামপন্থী জোট সরকার জানিয়েছে, দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণামূলক বক্তব্য, পর্নোগ্রাফিক কনটেন্ট ও ভুয়া তথ্যের বিস্তার উদ্বেগজনকভাবে বেড়েছে। এগুলো তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এর আগে গত ডিসেম্বরে বিশ্বের প্রথম দেশ হিসেবে অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরীদের সোশাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া।

 

The post ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments