বিশ্বের শীর্ষ ধনী ইলোন মাস্ক তার রকেট নির্মাণকারী প্রতিষ্ঠান স্পেসএক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআইকে একীভূত করার ঘোষণা দিয়েছেন। গতকাল একটি চুক্তির মাধ্যমে স্পেসএক্স আনুষ্ঠানিকভাবে এক্সএআইকে কিনে নিয়েছে। এ অধিগ্রহণ মাস্কের মহাকাশ গবেষণা ও এআই উচ্চাকাঙ্ক্ষাকে একই ছাতার নিচে নিয়ে এল বলে মন্তব্য করছেন অনেকে।
বিশ্লেষকরা বলছেন, পদক্ষেপটি মূলত গুগল, মেটা এবং অ্যামাজন সমর্থিত অ্যানথ্রোপিক বা ওপেনএআইয়ের মতো টেক জায়ান্টদের সরাসরি চ্যালেঞ্জ করার একটি কৌশল।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ইলোন মাস্কের স্পেসএক্স ও এক্সএআইয়ে মধ্যকার চুক্তিতে কোম্পানি দুটির সম্মিলিত বাজারমূল্য ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এ লেনদেনের মাধ্যমে স্পেসএক্সের বর্তমান মূল্য ধরা হয়েছে ১ ট্রিলিয়ন ডলার এবং এক্সএআইয়ের মূল্য ২৫০ বিলিয়ন ডলার।
এক্সএআই অধিগ্রহণের বিষয়টি কেবল একটি সাধারণ ব্যবসায়িক চুক্তি নয়, বরং বিশ্ব অর্থনীতির ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসএজি) তথ্য অনুযায়ী, ২৫০ বিলিয়ন ডলারের চুক্তিটি এখন বিশ্বের সর্বকালের বৃহত্তম ‘মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন’ বা ব্যবসায়িক একীভূতকরণ হিসেবে স্বীকৃত।
The post এক্সএআই কিনে নিল স্পেসএক্স appeared first on Techzoom.TV.

0 Comments