নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেইজ চালু, মিলবে সব আপডেট

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরদিনই তারেক রহমানের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন পেইজ খোলা হয়েছে। এই পেইজ থেকে নতুন প্রধানমন্ত্রীর দৈনন্দিন কার্যক্রমের সকল আপডেট পাওয়া যাবে।

১৮ ফেব্রুয়ারি, বুধবার এই ফেসবুক পেইজটি খোলা হয়েছে।

পেইজটিতে এরইমধ্যেসকালেই সাভারের স্মৃতিসৌধে গিয়ে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে একাদশ প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণের ভিডিও পোস্ট করা হয়েছে। এছাড়া পোস্ট করা হয়েছে ১৭ ফেব্রুয়ারির শপথ অনুষ্ঠানের নানা মুহূর্তও।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসন পেয়েছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে লড়াই করে বিজয়ী হন, পরে বগুড়া-৬ আসনটি তিনি ছেড়ে দেন।

ভোটগ্রহণের চার দিনের মাথায় ১৭ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একইসঙ্গে শপথ নেন তার সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরাও।

এর আগে একইদিন সকালে শপথ নেন বিএনপি থেকে বিজয়ী সংসদ সদস্যরা। এরপর দুপুরে শপথ নেন জামায়াতে ইসলামী জোট থেকে বিজয়ী ৭৭ জন সংসদ সদস্য। তারা এবার জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকায়।

The post নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেইজ চালু, মিলবে সব আপডেট appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments