দেশের তথ্যপ্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা ও নেটওয়ার্কিং জোরদার করতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান ও দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, ‘দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তথ্যপ্রযুক্তি খাত গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। সরকার এই খাতের উন্নয়নে বেসিসের মতো সংগঠনের পাশে থাকবে। কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি এবং দেশীয় প্রযুক্তি শিল্পের বিকাশে আইসিটি শিল্প ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা বিশ্বাস করি, আগামী দিনে বাংলাদেশ সফটওয়্যার ও আইটি সেবার একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।’
সভাপতির বক্তব্যে বেসিস প্রশাসক বলেন, ‘আইসিটি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বেসিস কাজ করছে। টেকসই উন্নয়নের জন্য শিল্পখাতের সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়োজন শুধু পারস্পরিক নেটওয়ার্কিং জোরদার করেনি, বরং আমাদের সদস্যদের জন্য নতুন সহযোগিতা ও ব্যবসায়িক সুযোগ তৈরির একটি কার্যকর প্লাটফর্ম হিসেবে কাজ করেছে।’
এছাড়া অনুষ্ঠানে বেসিস ইফতার মাহফিল ২০২৬-এর আহ্বায়ক এএইচএম রোকমুনুর জামান রনি, সহ-আহ্ববায়ক ফেরদোস আলম, বেসিস সহায়ক কমিটির সদস্য, সংগঠনটির সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিসহ তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন অংশীজনেরা উপস্থিত ছিলেন।
The post তথ্যপ্রযুক্তি খাতে নেটওয়ার্কিং জোরদারে বেসিসের ইফতার appeared first on Techzoom.TV.

0 Comments